সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

রাঙ্গামাটিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরো জানান, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এর সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর এর নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক টিম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর দপ্তর পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পসমূহের নথিপত্র পর্যালোচনা করেন।

অভিযোগে উল্লিখিত প্রকল্পসমূহের কাজ না করে বা অসমাপ্ত রেখে ভুয়া ভাউচার সৃজনপূর্বক সরকারি অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের সত্যতা নিরুপনের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার প্রকল্প, কাঁচা-পাকা রাস্তা নির্মাণ প্রকল্প, কৃষি ও মৎস্য বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প, পাকা সেচ ড্রেন নির্মাণ প্রকল্প, গভীর নলকুপ স্থাপন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পসমূহের সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র সংগ্রহ ও বিস্তারিত পর্যালোচনা করবে দুদক টিম। অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12