সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বিআইডব্লিউটিএ-এর অতিরিক্তি প্রধান প্রকৌশলী ছাইদুরসহ ৩ জনকে দুদকের নোটিশ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিআইডব্লিউটিএ-এর ডেজিং বিভাগের অতিরিক্তি প্রধান প্রকৌশলী মোঃ ছাইদুর রহমান ও তার স্ত্রী শামীমা আক্তারসহ তিনজনের স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ প্রাপ্ত অপরজন হলেন; তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কার্যালয়ের সাবেক ম্যানেজারমোহাম্মদ শহীদুল ইসলাম।

দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আকতার হোসেন আজাদ স্বাক্ষরে গত ২৮ অক্টোবরে পাঠানো পৃথক পৃথক নোটিশে ওই তিন জনকে ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের এবং পরিবারের সদস্যদের নামে স্থাবর- অস্থাবর সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের নোটিশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে তাদেরকে নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১(একুশ) কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে। দুদক থেকে পাঠানো নির্ধারিত ছকে সম্পদের বিবরণী দাখিল করতে হবে।

নোটিশে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে দুদক আইনের ধারা ২৬ উপ-ধারা (২) মোতাবেক নোটিশ প্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12