সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

পুলিশসহ আরো ৪৬ জন করোনা আক্রান্ত সাভার ও ধামরাইয়ে

দূরবীণ নিউজ ডেস্ক :
পুলিশ সদস্যসহ আরো ৪৬ জন ঢাকার সাভার ও ধামরাইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে এই দুই উপজেলায় করোনায় ৪৬৬ জন করোনা আক্রান্ত।
এদিকে গত বৃহস্পতিবার থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কাছে ঠিকানা সরবরাহ না করায় সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের আইসোলেশন বা চিকিৎসার আওতায় নেওয়া কষ্টকর হয়ে পড়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গত বুধবার সাভার থেকে ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যাদের মধ্যে পুলিশের কয়েকজন সদস্য আছেন।

ধামরাই থেকে গত বুধবার ৪৪ জনের নমুনা সংগ্রহ করে একই ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা বলেন, নতুন করে ৩২ জন শনাক্তের বিষয়ে শুক্রবার যে তথ্য তাঁদের দেওয়া হয়েছে তাতে শুধু রোগীর নাম আর মুঠোফোন নম্বর রয়েছে। ঠিকানা না থাকায় তাঁদের খুঁজে বের করে আইসোলেশন অথবা চিকিৎসার আওতায় নেওয়া কষ্টকর হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, নমুনা সংগ্রহের সময় যে মোবাইল নম্বর দেওয়া হয় তার অনেক ভুল থাকে। তথ্য গোপন করার জন্য অথবা না বুঝে অনেকে এমন করে থাকতে পারে। এর ফলে মোবাইলে কল করে অনেকেই পাওয়া যায় না। আবার নম্বর সঠিক থাকলেও সংক্রমিত অনেকে ফোন পেয়ে এড়িয়ে যান অথবা বিভ্রান্ত করেন।

সায়েমুল হুদা আরও বলেন, শুক্রবার শনাক্ত হওয়া কয়েকজনকে ফোন করে পরিচয় দিয়ে ঠিকানা জানতে চাইলে ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেন। অনেকে আবার ফোন বন্ধ করে দেন।

বিএলআরআইয়ের মহাপরিচালক (ডিজি) নাথুরাম সরকার গণমাধ্যমকে বলেন, আগে সংগ্রহ করা নমুনা পরীক্ষার পর ল্যাব থেকে সব ফলাফল স্বাস্থ্য অধিদপ্তর, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হতো। তাতে নাম ঠিকানাসহ ‘পজিটিভ’ ও ‘নেগেটিভ’ সবার তথ্যই থাকত।
বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের দুজন অপারেটর এসে সংক্রমিত ব্যক্তিদের ডাটা এন্ট্রি করে অধিদপ্তরে পাঠাচ্ছেন, যেখানে শুধু নাম আর মুঠোফোন নম্বর দেওয়া হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12