সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বুলবুল আতঙ্কের মধ্যে বুলবুলির জন্ম

দূরেবীন নিউজ ডেস্ক :
পটুয়াখালীতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কের মধ্যেও ‘বুলবুলির’ নামে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।
ঝড়ের নামের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় বুলবুলি আকতার বন্যা। বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশুর পিতা আবুল কালাম বলেন, দুপুরে আমার কন্যাসন্তান পৃথিবীতে এসেছে। এটা আমাদের প্রথম সন্তান। নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদের বাসার পাশে আমাদের আত্মীয়ের বাসা। আজ বন্যার দিনে আমাদের মেয়ের নাম রেখেছেন বুলবুলি আকতার বন্যা। মা-মেয়ে দুজনই সুস্থ আছে।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড নাসির উদ্দীন মাহমুদ জানান, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদ আবাসনে জন্ম নেয়া কন্যা শিশুর নাম রেখেছেন বুলবুলি আকতার বন্যা।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দুর্যোগপূর্ণ মুহূর্তে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক শিশু কন্যা।

শনিবার দিনগত মধ্যরাতে শিশুটির জন্ম হয়। শিশুটির নামও রাখা হয়েছে ‘বুলবুলি’। শিশুটির মায়ের নাম হনুফা বেগম। আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দুজনই সুস্থ আছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12