সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

ডেস্ক নিউজ
পার্রত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

ভারী বৃষ্টির কারণে দীঘিনালা-মেরুং সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একইসঙ্গে পানিতে ডুবে গেছে আমনের খেত। নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতের পর অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। রাতের বৃষ্টির পর সকাল হতে না হতেই বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। অনেক পরিবার ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুজিত দে বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, আমাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বিটু চন্দ্র নাথ বলেন, ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখি চারদিকে পানি, ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গেছে।
এদিকে অতিবৃষ্টির কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এতে সড়কে মাটি ও গাছপালা পড়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক পরিষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12