সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ডিএসসিসিতে রিক্সা-ভ্যান নিবন্ধন ও নবায়ন ফরম ক্রয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ( ডিএসসিসি) রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন সংক্রান্ত আবেদন ফরম ১০০ টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে ক্রয়ের সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ১ অকোটবরের মধ্যে ক্রয়করা ফরম পুরন করে জমা দিতে বলা হয়েছে। আগের আদেশে ২৭ সেপ্টেম্বরের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

গত ১৩ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০দিনে ১ লাখ ৪৫ হাজার ২৪৮টি আবেদন ফরম সংগ্রহ করেছে গ্রাহকরা। আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন ফরম ক্রয় ও জমা দেওয়া যাবে।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন সংক্রান্ত ফরম ডিএসসিসির নগর ভবনের ভাণ্ডার ও ক্রয় বিভাগ এবং আঞ্চলিক কার্যালয়গুলোর থেকে অফিস চলাকালীন সময়ে ১০০ টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে আবেদন পরম সংগ্রহ করা যাবে।

এ বিষয়ে ডিএসসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক গণমাধ্যমকে বলেন, মেয়র মহোদয়ের নেতৃত্বে রিক্সা-ভ্যানসহ ঢাকা দক্ষিণে অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরুর পর বেশ সাড়া পেয়েছেন। এরই ধারাবাহিকতায় তারা রিক্সা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকগণ নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। সেই প্রেক্ষিতে আবেদন ফরম বিক্রির সময়সীমা ৩ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সাথে সেসব আবেদন ফরম জমাদানের সময়সীমা ৪ দিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12