সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

গভীর রাতের আগুনে টঙ্গীতে ২৯ ঝুট গুদাম পুড়েছে

দূরবীণ নিউজ ডেস্ক:
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের ২৯টি গুদাম মালামালসহ পুড়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৫এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১ টায় আগুন লাগে, রাত দুইটা পর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, গাজীপুরে টঙ্গী চেরাগআলী এলাকার ফাইসন্স রোড (মাদ্রাসার বিপরীতে রোডের দুই পাশে) এলাকায় টিনশেডের ছোট-বড় অর্ধ শতাধিক ঝুট গুদাম রয়েছে।

গতকাল রাত সোয়া নয়টার দিকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের গুদামগুলোতে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে।

আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

রাত পৌনে ১১টার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে তাঁরা দিবাগত রাত দুইটা পর্যন্ত কাজ করেন। আগুনে মালামালসহ ঝুটের প্রায় ২৯টি গুদাম পুড়ে গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12