সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

করোনাকালে ভয়াবহ সংঘর্ষে নরসিংদীতে নিহত ১,আহত ৫

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাকালেও নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ দেলোয়ার হোসেন নামে (৩০) একজন নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার মোঃ হিরন আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের অব্দুস সাত্তার ও রতন মোল্লার সমর্থিতদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আব্দুস সাত্তারের সমর্থিত। আহতরা হলেন রতন মোল্লার সমর্থিত সাগর, সোহান, শাকিল ও শাকিব এবং সাত্তারের সমর্থিত ধন মিয়া ও মতিউর রহমান।

আহতবস্থায় ছয়জনকে স্থানীয় সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রকাশ গুরুতর অবস্থায় তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত দেলোয়ার হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃতের খবর নিশ্চিত করেছেন রায়পুরা থানার এস আই কাজী ইকবাল।

তিনি আরো জানান, ঘটনাস্থলে মাইনুদ্দিন নামে এক লোকের বাথরুম থেকে একটি শর্টগার উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার উভয়পক্ষের হামলা ও থানায় মামলা হয়েছে। এরই জের ধরে সকালে পুনরায় উভয়পক্ষ সংঘর্ষে জরিয়ে পড়লে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানার এস আই কাজী ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12