সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

আগুনে পুড়েছে কাশিমপুরে মাদার টেক্সটাইল

প্রতীকী ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে গাজীপুরের কাশিমপুর এলাকায় মাদার টেক্সটাইল লিমিটেড নামের এক কারখানায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কাশিমপুরের মাদার টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার ব্লোয়ার রুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ আগুন মুহূর্তের মধ্যে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটি, কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে একটি ও ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে মাদার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এলিজা সুলতান বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12