সর্বশেষঃ
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

৩০ নভেম্বর পর্যন্ত ডিএনসিসিতে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ সুবিধা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাধীন গৃহ করদাতাদের জন্য বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে ওই ৪ কিস্তির টাকার উপর ১০% রিবেটের/রেয়াতের সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া ব্যবসায়ীগণের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসিসির জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধকারীরা এসুবিধা পাবেন। করোনা পরিস্থিতিতে নগরবাসীর সুবিধার্থে ডিএনসিসির মেয়র এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে হোল্ডিং ট্যাক্স প্রদানকারীরা ১০% রিবেট পাচ্ছেন এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। ডিএনসিসির পক্ষ থেকে ঘোষিত সুবিধাটি গ্রহণের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12