সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট প্রশাসন সব আদালতের মামলার পরিসংখ্যান ১০ দিনের মধ্যে চেয়েছেন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট প্রশাসন আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের মামলার পরিসংখ্যান চেয়েছেন ।

রোববার (২১ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মামলার সর্বশেষ পরির্সখানের তথ্য সরবরাহের নির্দেশনা জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতসমূহের মামলার পরিসংখ্যান ও তথ্য সম্বলিত জুডিশিয়াল ড্যাশ বোর্ড প্রস্তুত করা হয়েছে। উক্ত ড্যাশ বোর্ডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতের বিচারক, পরিবেশ আপিল আদালতের বিচারক, সাইবার ট্রাইব্যুনালের বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, প্রশাসনিক আপিলেট ট্রাইব্যুনালের বিচারক, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক, সদস্য শ্রম আপিল ট্রাইব্যুনাল, শ্রম আদালতের চেয়ারম্যান, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সব আদালতের বিচারকের প্রতি এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার সংখ্যা বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলাসমূহের পূর্ণাঙ্গ বিবরণী আগামী ১০ দিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। /একে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12