সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সারাদেশে রোনায় আরো ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২,৭৭২ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনায় একদিনে বাংলাদেশে আরো ৩৭ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৯৬৫ জন।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৫৬ শতাংশ এবং এ পর্যন্ত ২০.১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫.৫৬ শতাংশ। মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১১ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৩৩২ জন ও নারী ৬৩৩ জন।
বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ সাতজন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ আটজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছে ৩৩ জন এবং বাড়িতে চারজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৫৫০ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬৭৫ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12