সর্বশেষঃ
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ ট্রাম্পের প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ,ঈদের দিনও পেট্রাল পাম্পে লাইন ঈদুল ফিতরের দিনে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি ফিরেছেন অবশেষে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঈদুল ফিতরে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি আগামীকাল  শনিবার  বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কুয়েত থেকে বাংলাদেশিরা সৌদি হয়ে দেশে আসতে পারবেন ইরান ও ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ২০দিনে ৬১৪টি ফ্লাইট বাতিল
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সাঈদীসহ ৬ আসামির মামলা বাতিলের আবেদন খারিজ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ আসামির মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হকের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এই মামলায় মোট আসামি ৬ জন। অপর আসামিরা হলেন-ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস ও ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন।

বুধবার (৩১) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ওই আসামির করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। ফলে এই মামলার বিচারিক কার্যক্রম বিচারিক আদালতে চলতে আর কোনো বাধা নেই।

আজ বুধবার হাইকোর্টে আবেদনকারী আসামি মো. আব্দুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মহসিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।

জানা যায়, এই মামলায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল। তবে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করা হয়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12