সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিক অশোক চৌধুরী সড়ক দূর্ঘটনার শিকার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান, সিনিয়র সাংবাদিক অশোক চৌধুরী সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার (২৫ মে) ঈদের দিন দুপুরে ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার মিয়া বাজারে দুর্ঘটনায় পতিত হন সাংবাদিক অশোক চৌধুরী। এই দূর্ঘটনার খবরে অগণিত শুভাকাঙ্খীর দিনভর উদ্বেগে রয়েছেন।

বৈশাখী টেলিভিশনের সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেন বুকে এই খবরটি প্রকাশ করেছেন। তারা জানান, অশোক চৌধুরী অক্ষত এবং সুস্থ আছেন। প্রয়োজনীয় কিছু পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে তিনি চট্টগ্রামে তার বাসায় বিশ্রামে আছেন।

অশোক চৌধুরী নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামে যওয়ার পথে দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তার গাড়িটি রাস্তার পাশে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের সহায়তায় অন্য একটি গাড়িতে করে তিনি চট্টগ্রাম যান। সেখানে চিকিৎসক বন্ধুরা তার কিছু শারীরিক পরীক্ষা করে জানান তিনি সম্পূর্ণ শংকামুক্ত। বর্তমানে চট্টগ্রামের বাসায় তিনি বিশ্রামে আছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12