সর্বশেষঃ
এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার আর নেই কুমিল্লা ফেনী ও হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১৯, বান্দরবানে বাস খাদে আহত ১৭ ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলের  শতাধিক আহত  কুমিল্লায় দায়িত্বে অবহেলা বাস-ট্রেন সংঘর্ষ দুই গেটম্যান বরখাস্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ ট্রাম্পের প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ,ঈদের দিনও পেট্রাল পাম্পে লাইন ঈদুল ফিতরের দিনে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি ফিরেছেন অবশেষে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

রেল ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রোববার (১৬ আগস্ট) রেল ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বক্তব্য রা‌খেন।

রেলপথ মন্ত্রী ব‌লেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। স্বল্প পরিসরে বঙ্গবন্ধু‌কে বিশ্লেষণ করা সম্ভব নয় । অবিভক্ত ভারতের ছোটবেলায় বঙ্গবন্ধুর রাজনীতি, তার বেড়ে ওঠার গল্প ছিল খুবই চমৎকার।

বঙ্গবন্ধু শুধু বাঙ্গালীদের মধ্যে নয় বরং সমগ্র বিশ্বের ম‌ধ্যে নাম কু‌ড়ি‌য়ে‌ছি‌লেন। তার কর্মকাণ্ডের কার‌নে খেলার সাথীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। তিনি একজন মানবিকতা সততা ন্যায়-পরায়নতা সম্পন্ন মানুষ ছিলেন । তার মধ্যে সকল মান‌বিক গুণাবলী ছিল ।
রেলমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী লক্ষ্য ছিল। তার রাজনৈতিক দর্শন ছিল গরীব দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন যার লক্ষ্য ছিল বৈষম্যহীন শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। শোষনের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণে সমগ্র বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন ,স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি এ‌গি‌য়ে যা‌চ্ছি‌লেন।
তি‌নি ব‌লেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। মন্ত্রী বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার পরে প্রত্যেকটি ক্ষেত্রে দেশ পুনর্গঠনে কাজে হাত দিয়েছিলেন তখনই তাকে হত্যা করা হয়।

রেলমন্ত্রী উল্লেখ করেন বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত জাতি গঠন করে পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে, কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি।

তিনি রেলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রেল‌কে এগিয়ে নিয়ে জনগনের সেবায় আত্মনিয়োগ করার জন্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা । এছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ সামসুজ্জামানসহ সহ অন্যান্যরা বঙ্গবন্ধুর উপর তাদের বক্তব্য উপস্থাপনা করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12