সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

রাজধানীসহ সারাদেশে একদিনে আরো ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৪২ জন ডেঙ্গু রোগীল মধ্যে রাজধানীতে ১৮৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হন। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি এক হাজার ৪৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৪২ রোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১২৩ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫৭ জন ভর্তি হন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ হাজার ৩৫৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সাত হাজার একজন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও চলতি মাসে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ১৫ জনের মৃত্যু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12