সর্বশেষঃ
 সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনির বস্তি আগুনে পুড়েছাই

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্তির এক বাসিন্দা জানান, শনিবার গভীর রাতে আগুন লাগে। এ সময় সবাই ঘুমিয়ে ছিল। আগুন লাগার খবরে সবাই চারিদিকে ছুটাছুটি করতে থাকে। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই আগুনের উৎপত্তি।

তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, রাত ৩টা ২৮ মিনিটের দিকে প্রথমে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে।

পরে তা ছড়িয়ে পড়ে পাশের বাইদা বস্তিতেও। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আরো চারটি ইউনিট সেখানে যুক্ত হয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কোথা থেকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12