সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রাজউকের সাবেক হিসাব রক্ষকের স্ত্রী শিরিনের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজউকের সাবেক হিসাব রক্ষক মরহুম মোঃ জামাল উদ্দিনের স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা ২২ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

রোববার ( ২৬ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানন,আসামি মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ১ কোটি ২০ লাখ টাকা ২২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।

দুদকের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই সম্পদের সঠিক আয়ের বৈধ কোনো উৎস নেই। আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় আরো উল্লেখ করা হয়, আসামি ১৯৯৭ সাল থেকে ২০১৬ সালে ২৫ অক্টোবর পর্যন্ত এই অবৈধ সম্পদ অর্জন করেন।
আসামির ঠিকানা: তার স্বামীর নাম- মৃত মোঃ জামাল উদ্দিন (রাজউকের সাবেক হিসাব রক্ষক)। স্থায়ী ঠিকানাঃ গ্রাম-পূর্ব রাজা রামপুর, ডাকঘর-মাইজদী কোর্ট, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।

বর্তমান ঠিকানা-বাড়ী নং-৬৬, রোড নং-১৮, ব্লক-বি, ফ্ল্যাট-ডি-৩, বনানী আবাসিক এলাকা ঢাকা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12