সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিশ্বে করোনাভাইরাসে ৬৪ হাজার ৭৪৩ জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
সারা বিশ্বের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ হাজার ৭৪৩ জনে। রোববার (৫ এপ্রিল ) দুপুর ১২ টা পর্যন্ত এই সংখ্যা পাওয়া যায়।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ ৩ হাজার ৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। বর্তমানে ৮ লাখ ৯০ হাজার ৫৮৩ জন চিকিৎসাধীন এবং ৪২ হাজার ২৯০ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।  খবর  ইউএনবি’র ,

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৬৪ হাজার ৭৪৩ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়া দেশে নতুন করে আরও নয়জনসহ করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ২ জন শিশু। শনিবার পর্যন্ত দেশে মোট ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12