সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিজয় দিবসে বনানী বিদ্যানিকেতনে মুজিব কর্নার মেয়র আতিকের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাজধানীতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন করেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, টানা ৯ মাস জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। আমাদের সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের প্রায় দুই কোটি মানুষ বাস করেন। কিন্তু অনেকেই নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন। তারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলেন।

সম্প্রতি মিরপুরের একটি খাল পরিষ্কার করতে গিয়ে কয়েক টন গৃহস্থালির বর্জ্য উদ্ধার করা হয়েছে। এভাবে চলতে থাকলে এই নগরে বসবাস করা যাবে না। তাই প্রত্যেককে নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12