সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বিজয়ের পর কেজরিওয়াল বললেন , এ জয় মানুষের জয়

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতে বিধানসভা নির্বাচনে জয়ের পর সে পথে আর হাঁটলেনই না অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিতে আসেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, ‘এই জয় মানুষের জয়। কাজে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন সকলে। নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছেন।’ খবর আনন্দবাজার পত্রিকার ।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বিপুল ভোটে জয়ী হওয়ার পর একবারও প্রতিপক্ষ বিজেপির নাম শোনা গেল না আম আদমি-প্রধানের মুখে। বরং কাজ দেখেই মানুষ তাদের ভোট দিয়েছেন, বার বার এমনটাই বলতে শোনা গেল তাকে।

এ দিন ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আম আদমি পার্টির (আপ) জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বেলা যত বাড়তে থাকে ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপির সাথে জয়ের ব্যবধানও ততই চওড়া হতে থাকে তাদের।

বিকাল ৪টার মধ্যে আপের আসন সংখ্যা যেখানে ৬৩-তে গিয়ে ঠেকে, সেখানে বিজেপির সংগ্রহ দাঁড়ায় মাত্র সাত।

দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তৃতীয় বার আম আদমি পার্টির উপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। যারা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাদের জয়।’

এরপর নিজের টুইটার হ্যান্ডল থেকেও দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দেন কেজরিওয়াল। তিনি লেখেন, ‘ছেলেকে এত ভালোবাসা দেয়ার জন্য মন থেকে দিল্লিবাসীকে ধন্যবাদ জানাই।

নতুন ধরনের রাজনীতির জন্ম দিয়েছেন দিল্লির মানুষ, যা হল কাম কি রাজনীতি। এই জয় ভারত মাতার জয়। জয় হিন্দ।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12