সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ফুটপাত দখল করায় ল্যাব এইড হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জেনারেটর রেখে ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে এই জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, “ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল সংলগ্ন ফুটপাতে জেনারেটর রেখে দখল করে রাখা হয়েছিল। ফলে, পথচারীদের চলাচল বিঘ্নিত করার মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হওয়ায় আজ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।” #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12