সর্বশেষঃ
রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

পিজিসিবি’র আফতাব নগরের নুরুল আমিনের অবৈধ সম্পদের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) আফতাব নগর, ঢাকার হিসাব সহকারী মোঃ নুরুল আমিনের বিরুদ্ধে ৩৬ লাখ ৮ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে (দুদক)।

বুধবার (২৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মোঃ নুরুল আমিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

দুদকের মামলার অভিযোগে বলা হয় , আসামি মোঃ নুরুল আমিন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) প্রধান প্রকৌশলীর (সঞ্চালন-২)দপ্তরের হিসাব সহকারী-১,আফতাব নগর ঢাকায় দায়িত্বপালনকালে এসব অবৈধ সম্পদ অর্জন করেন।

কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দাখিল করেন। আসামি মো. নুরুল আমিন ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ২৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করে দখলে রেখেছেন।আর এ অপরাধে তার বিরুদ্ধে দুদক ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলাটি রেকর্ড করা হয়।

এর আগে২০১৮ সালের ৪ মার্চ আসামি মোঃ নুরুল আমিনকে সম্পদ বিবরণী দাখিলে জন্য নোটিশ পাঠায় দুদক। ওই নোটিশের পর ২০১৮ সালে ২২ মার্চ আসামি মোঃ নুরুল আমিন,তাঁর স্ত্রী সন্তানদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণী দুদকে দাখিল করেন। পরে দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে আজ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12