সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নেত্রকোনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
নেত্রকোনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলের নকল প্রদানে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

বুধবার (৮ জানুয়ারি) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬) অভিযোগের প্রেক্ষিতে দুদক কর্মকর্তারা উক্ত কার্যালয়ে অভিযান চালায়। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, দলিলের নকল প্রদানে সরকার নির্ধারিত ফি এর অধিক টাকা আদায়পূর্বক আত্মসাতের অভিযোগে দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং তিনজন তাশকারক নকল প্রদান বাবদ বাড়তি টাকা আদায় করেছেন মর্মে দুদক টিমের নিকট স্বীকার করে।

টিমের উপস্থিতিতে তাদের গৃহীত অতিরিক্ত টাকা ভুক্তভোগীদের ফেরত প্রদান করা হয়। এ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানকারী টিম জেলা রেজিস্ট্রার এর নিকট সুপারিশ করে।

এছাড়াও মেট্রোরেল প্রকল্পের বৈদ্যুতিক কাজের ই-টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে, নেত্রকোনা পাসপোর্ট অফিসে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নেত্রকোনায় সরকারি চাল ক্রয়ে অনিয়মের অভিযোগে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদান না করে হয়রানির অভিযোগে এবং ফরিদপুর টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ফরিদপুর জেলা কার্যালয় হতে ৫টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12