সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ফতুল্লায় গ্রেফতার ৬

দূরবীন নিউজ ডেস্ক :
এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ফতুল্লা বটতলা এলাকায় ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাসেল (৩০), আলামিন (২৮), রবিন (৩২), সুমন (২৮), শাহাদাত (৩০) ও সুজন মিয়া (২৮)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সোমবার সন্ধ্যায় কয়েল কারাখানার ১৬ বছরের এক নারী শ্রমিক বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ থানায় দায়ের হওয়ার পর পুলিশ ৬জনকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে অভিযুক্ত ছয়জনকে হাজির করা হয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার বটতলা এলাকায় শাহাজালাল রাস্তায় রোলিং মিল সংলগ্ন এলাকায় কারখানায় কাজ শেষে ছুটির পর মালিকের সাথে বাড়ি ফেরার পথে তাদের পথরোধ করে এলাকার বখাটে যুবকরা।

তারা কয়েল কারখানার মালিককে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে একটি নির্জন বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

মারধরের শিকার কয়েল কারখানার মালিক কাদির থানায় বিষয়টি জানালে অভিযান চালিয়ে সোমবার রাতে ছয় ধর্ষককে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12