সর্বশেষঃ
এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার আর নেই কুমিল্লা ফেনী ও হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১৯, বান্দরবানে বাস খাদে আহত ১৭ ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলের  শতাধিক আহত  কুমিল্লায় দায়িত্বে অবহেলা বাস-ট্রেন সংঘর্ষ দুই গেটম্যান বরখাস্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ ট্রাম্পের প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ,ঈদের দিনও পেট্রাল পাম্পে লাইন ঈদুল ফিতরের দিনে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি ফিরেছেন অবশেষে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

দক্ষিণখানে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬ জন ৩ দিনের রিমান্ডে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তারকৃত ৬ জনের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা সিএমএম আদালত। রিমান্ডের আসামিরা হলেন,মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম এই আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানান। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর বিকেলে দক্ষিণখান থানাধীন গুলবার মুন্সি সরণি থেকে সাপের বিষসহ ৬ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। এসময় কাচের বোতলে রাখা ৮ কেজি ৯৬০ গ্রাম (বোতলসহ) সাপের বিষ উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত ভিডিও ও বই জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-২ এর নায়েব সুবেদার বায়েজিদ হোসেন দক্ষিণখান থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12