সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

তিতাস গ্যাসের কর্মচারী হাছানুরের বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ টাকার অবৈধ সম্পদের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লি. এর প্রধানকার্যালয়ের বিলিং শাখার সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর মো: হাছানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মোঃ আলী আকবর বাদী হয়ে এই মামলাটি দায়রে করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-১০ ।

গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, মামলার অভিযোগে বলা হয়, আসামি মো: হাছানুর রহমানের অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ওই সম্পদের মালিকানা অর্জন করেছেন।

আসমি মো: হাছানুর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি গোপন করেছেন । তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করেছেন। যারফলে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12