সর্বশেষঃ
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ঢাকা সিটি নির্বাচনী ব্যানার থেকে স্কুল ব্যাগ তৈরি হচ্ছে !

দূরবীণ নিউজ ডেস্ক :
এবার ঢাকা সিটি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত ব্যানার দিয়ে স্কুল ব্যাগ তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বিনামূল্যে এই ব্যাগগুলো বিতরণ করা হবে ছিন্নমূল পথশিশুর মাঝে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ইতিমধ্যে তার ক্যাম্পেইনের কয়েকশ ব্যানার বিদ্যানন্দ ফাউন্ডেশনকে উপহার দিয়েছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলছেন, এভাবে যদি প্রার্থীরা এগিয়ে আসেন, তবে এক হাজার ব্যাগ উপহার দিতে পারবো।
এখন নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, এতদিন আকাশ দেখা যেতো না প্রতিশ্রুতির ব্যানারে, সে ব্যানারগুলোই এখন চলে যাচ্ছে আবর্জনার ভাগাড়ে।

সুন্দর নগরীর পরিবর্তে বর্ষাতে নগরবাসীকে এই ব্যানারগুলো উপহার দেবে জলাবদ্ধতা, ভেঙে পড়বে ড্রেনেজ সিস্টেম।

আবার এই ঢাকাতেই অনেক পথশিশু আছে যারা থলের অভাবে তাদের কাপড় সংরক্ষণ করতে পারে না। আমাদের এতিমখানার শিশুরা বর্ষায় স্কুলে যেতে পারে না বই ভিজবে বলে।

তাই বিদ্যানন্দ ফাউন্ডেশন ব্যানারগুলোকে ব্যাগে রূপান্তর করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছে, সেখান থেকে শুরু হোক সুনাগরিকের শিক্ষা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12