সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ডিএসসিসি’র চিরুনি অভিযানের ৪র্থ দিনে ৪ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৪র্থ দিনের চিরুনি অভিযানে মোট ৮৪টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৪টি মামলা ও সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ২০ নং সেগুনবাগিচা এলাকা, অঞ্চল-২ এ ৩ নং ওয়ার্ডের বনশ্রী ও অঞ্চল-৫ এর ধলপুর ও যাত্রবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৫ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৮টি স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় কোন স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়নি ও কোথাও এডিস মশার বংশ বিস্তার উপযোগী দেখা যায়নি বিধায় কোন মামলা দায়ের এবং কোন ধরণের জরিমানা আদায় করা হয়নি।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৯টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও ৩টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়। এ সময় ৩টি মামলা দায়ের ও ১৫ হাজাী টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সাথে অঞ্চল-৫ এ ভ্রাম্যমাণ আদালত ৪৭টি স্থাপনা পরিদর্শন করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ১১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যে ১১ স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায় সেসব স্থাপনার মালিকদের দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12