সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্যাড জালিয়াতি, সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র পাঠানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। আর ওই অভিযোগের পাবার পরই সয়শ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বিবৃতি দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

বুধবার (১৬ ডিসেম্বর) বিচারকদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে সভাপতি ও মহাসচিবের নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি, দফতর, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র পাঠাচ্ছে।

যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও যড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন থেকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দফতরে এ ধরনের কোনো পত্র কখনই পাঠানো হয়নি।

‘যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র পাঠাচ্ছেন তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে এসোসিয়েশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

কোনো ব্যক্তি, দফতর বা প্রতিষ্ঠান এ ধরনের জাল-জালিয়াতিপূর্ণ, অপপ্রচারমূলক পত্র পেলে তাদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নম্বরে (০১৭১৫-২৪৬৫৭৭, ০১৭১৭-৩১৬১৭) যোগাযোগ করার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12