সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার এক ব্যক্তির শরীর থেকে

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রায় ৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে । বুধবার সন্ধ্যায় ইয়াবা বহনের সন্দেহে উপজেলার ভাটিয়ারীতে এ অভিযান চালানোকালে ওই ব্যক্তির শরীর তল্লাশি করে এই স্বণেৃর বার উদ্ধার করা হয়।

অভিযানে স্বর্ণসহ গৌতম বণিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ফেনীর ফুলগাজী পৌরসভা এলাকার উত্তর বড়ইয়াধীনের ফণি লাল বণিকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সূত্রে ইয়াবার চালানের খবর পেয়ে ভাটিয়ারীতে বাসের টিকিট কাউন্টারের সামনে গৌতমের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ইয়াবার বদলে পাওয়া যায় ১২টি স্বর্ণের বার। যার ওজন ১২০ ভরি। এগুলোর বাজার মূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, গৌতমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12