সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

অছাত্রদের ঢাবি’র হল ছাড়ার নির্দেশনা জারি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার আগে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হলের প্রাধ্যক্ষদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে হল ছাড়তে বলেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম সংকট’ নিরসন, করোনাকালীন স্বাস্থ্যবিধি ও জীবনাচারের নিয়মকানুন বাস্তবায়নে অছাত্রদের হল ছাড়া জরুরি বলে মত দিয়েছেন প্রাধ্যক্ষরা।

গত শনিবার কমিটির সভা থেকে এই নির্দেশনা আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হল প্রাধ্যক্ষদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালও যুক্ত হন।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে রাতে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার পূর্বশর্ত হিসেবে বিভিন্ন হলের স্থাপনাগুলো সংরক্ষণ, হল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও জীবনাচারবিষয়ক নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নের ব্যাপারে সভায় আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁদের ছাত্রত্ব নেই, হল খোলার আগে তাঁদের চলে যাওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এ ছাড়া কথিত গণরুমের শিক্ষার্থীদের কীভাবে হলে সংকুলান করানো যায়, সে বিষয়টিও সভায় আলোচিত হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12