সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র করোনায় আক্রান্ত : আইইডিসিআর

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে ওই ছাত্রের জ্বর ও মাথা ব্যথা ছিল।

গত সোমবার (৬ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যায়। পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। খবর ইউএনবি’র ।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই ছাত্র ও তার পরিবারের আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সাথে আছে। বুধবার আইইডিসিআর কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

‘আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে,’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এছাড়া দেশে নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12