সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

করোনায়, কর্মহীন ৫০ হাজার পরিবারকে ১ মাসের খাবার দেয়ার ঘোষণা মেয়র খোকনের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন করোনা ভাইরাস প্রতিরোধে নগরীতে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম জোর করেন।

ডিএসসিসির মেয়র করোনা ভাইরাস পরিস্থিতিতে ২৮ মার্চ থেকে নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন প্রায় ৫০ হাজার হতদরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে নগরীর গুলিস্তান এলাকায় জীবাণুনাশক পানির গাড়িতে স্প্রে ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনর্সযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি আরো জানান, মেয়র বলেছেন, ‘হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য আমাদের সাত জন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছেন। প্রতিদিন আমরা এর তথ্য সংগ্রহ করছি।’

মেয়র খোকন বলেন, ‘কোনও নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে জানান, তিনি খাবার সংকটে রয়েছেন। আমরা তার বাসায় খাবার পৌঁছে দেবো। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।’

সাঈদ খোকন বলেন, ‘অনেক আগে থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়। আমরা সেই কাজের পরিদর্শন করতে আজ এখানে এসেছি।’

তিনি বলেন, ‘আমি সম্মানিত নগরবাসীর প্রতি আহ্বান জানাবো, তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাবো, তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান।’

সাঈদ খোকন বলেন, ‘আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকবো। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।’ # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12