সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির কোয়ারেন্টাইনে

দূরবীণ নিউজ ডেস্ক :
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় এবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন ।
মালয়েশিয়ার এমপি কেলভিন ই লি উয়েনের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ৯৫ বছর বয়সী মাহাথিরকে।
করোনাভাইরাস আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসার পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর স্ট্রেইটস টাইমস ও ব্লুমবার্গ’র ।

১৯ মার্চ মাহাথির মোহাম্মদের এক মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। মঙ্গলবার তিনি কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করেছেন।

তবে পরীক্ষার ফলাফল কি তা প্রকাশ করেননি তিনি। দেশটির সারওয়াক জেনারেল হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ওই এমপি। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন উয়েন।

৯৫ বছর বয়সী এই নেতা করোনাভাইরাসে সংক্রামিত হলে তা বিপদ্জনক হতে পারে বলে অনেকে মনে করছেন। অবশ্য মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘আমি বাড়িতেই আছি, কারোর সঙ্গে মিশছি না। এটা আমার জন্য কঠিন কিছু না।’

উল্লেখ্য, মালয়েশিয়ায় এখন পর্যন্ত অন্তত ৯০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12