সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মিথুন মাহফুজ স্মরণে মিলাদ মাহফিল

দূরবীন নিউজ প্রতিবেদক:
বুধবার (৪ মার্চ) দুপুরে জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশনের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জার্নালিষ্ট ফোরাম অন মাইগ্রেশন- জেএফএম এই স্মরণ সভার আয়োজন করে ।

জেএফএম-এর সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ -সভাপতি মোরসালিন বাবলা, শামসুদ্দীন আহমেদ,যুগ্ম-সম্পাদক রবিউল হক, সাংঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এম. বাদশা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হক, কল্যাণ সম্পাদক মনজুর এ আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক রেজা মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহিল কাফি, দৈনিক প্রবাসীর কন্ঠে রিপোর্টার নাহিদসহ মিথুন মাহফুজের দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

মনির হোসেন বলেন, মিথুন মাহফুজ ছিলেন একজন সদালাপী মানুষ। এই সমাজে তার মত একজন মানুষ পাওয়া কঠিন। মিথুন মাহফুজের অকাল মৃত্যুতে গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি আরো বলেন, এই সংগঠন মরহুমের পরিবারের পাশে সব সময় থাকবে।

এসময় মরহুম মিথুন মাহফুজের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12