সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

হাইকোর্ট জানতে চেয়েছেন, বিসিএসে বয়স ৩২ কেন হবে না

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুপ্রিমের হাইকোর্ট বিভাগ জানতে চেয়েছেন ,বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই সাথে হাইকোর্ট রুল জারি করেছেন ।

রুলে সাধারণ বিসিএসের মাধ‌্যমে চাকরিতে প্রবেশের সুযোগ ৩২ বছর পর্যন্ত কেন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

গত ২৫ জানুয়ারি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে সাধারণ বিসিএসের মাধ‌্যমে চাকরিতে প্রবেশের সুযোগ ৩২ বছর পর্যন্ত করার আবেদন করা হয়।

রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন রাইজিংবিডিকে বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করা হয়েছে।

এই বিধিতে বলা আছে, যারা সাধারণ বিসিএস ক্যাডারে পরীক্ষা দিবে তারা ৩০ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। অথচ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। শুধু তাই নয়, ১৪ উপবিধিতে বলা আছে, শিক্ষা ক্যাডারেও ৩২ বছর পর্যন্ত পরীক্ষার সুযোগ পাওয়া যাবে।

ওই আইনজীবী বলেন, জুডিশিয়াল সার্ভিসে ৩২ বছর পর্যন্ত সুযোগ পাচ্ছেন। অথচ সাধারণ বিসিএসে অংশগ্রহণকারী ৩০ বছর পর্যন্ত সুযোগ পাবেন। এটা সাংঘর্ষিক। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যেন সকলের সমান অধিকার নিশ্চিত হয়, রিটে আমরা তা চেয়েছি।

৩০ বছর পার হয়ে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদারসহ পাঁচ শিক্ষার্থী রিটটি দায়ের করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12