সর্বশেষঃ
জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বাংলাদেশে ১০০ বছরেও এমন সুষ্ঠু ভোট হয়নি : হানিফ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ঢাকার দুই সিটিতে এত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গত ১০০ বছরে হয়নি । শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গণাধ্যমের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় ধন্যবাদ জানান হানিফ। দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।

‘ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না,’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন হানিফ। বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা করে হানিফ বলেন, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’

প্রধানমন্ত্রী ভোট দেয়ার পর নৌকা প্রতীকে ভোট চাওয়াকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছে বিএনপি। এর জবাবে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12