সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশে ১০০ বছরেও এমন সুষ্ঠু ভোট হয়নি : হানিফ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ঢাকার দুই সিটিতে এত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গত ১০০ বছরে হয়নি । শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গণাধ্যমের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় ধন্যবাদ জানান হানিফ। দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।

‘ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না,’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন হানিফ। বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা করে হানিফ বলেন, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’

প্রধানমন্ত্রী ভোট দেয়ার পর নৌকা প্রতীকে ভোট চাওয়াকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছে বিএনপি। এর জবাবে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12