আবুল কাশেম:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা শহরকে জাপানের মতো পরিস্কার, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন । আর ওই নির্দেশনা বাস্তবায়ন করতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে ’ পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলত কার্যক্রম ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় বিএনপির রাজনীনৈতিক নেতা-কর্মী এবং নবীন-প্রবীনদের সমন্বয়ে কমিটি গঠন করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় ডিএনসিসির মিরপুরস্থ আঞ্চলিক-২ এর কার্যালয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতি অনুষ্ঠিত ‘ পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলত কার্যক্রম ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মিজ্ নুরজাহান খানম এই তথ্য জানান। তিনি বলেন,জাপান থেকে ঘুরে এসে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। সেই আলোকেই কাজ শুরু হয়েছে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএনসিসিতে টিম লিডার হিসেবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক- ১ ফাহমিদ ফারহান, আঞ্চল- ২ এ কর্মরত সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ বেনজীর আহমেদ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদমান সাকিব,নির্বাহী প্রকৌশলী (পুর) অতিরিক্ত দায়িত্ব মোঃ কামরুল হাসান এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মিজ্ নুরজাহান খানম বলেন, রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রাধীকার কাজের মধ্যে রয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতামূলক কার্যক্রম। অনেক সীমাবদ্ধতা সত্বেও ঢাকা নগরীকে পরিস্কার- পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই কাজে নগরবাসীকে সংযুক্ত করতে হবে। ডিএনসিসির কিংবা সরকারের একার পক্ষে এই নগরী পরিস্কার পরিচ্ছন্ন রাখ সম্ভব নয়। এই ঢাকা নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হলে, রাজনৈতিক ,সামাজিক পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক,শিক্ষার্থী, মসজিদের ইমাম-মোয়াজিনসহ সকলকে একযোগে কজা করতে হবে।
তিনি আরো বলেন, জনগণের ট্যাক্সের ঢাকা নগরীসহ দেশের উন্নয়ন, বিভিন্ন প্রকল্প গ্রহণ, কেনা কাটা করা হয় এবং সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে। এই দেশটাকে সত্যিকার অর্থে ভাল বেসে জনগণের কল্যানে কাজ করেগেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমান এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারা ছিলেন গোটা জাতির কল্যানে কাজ করেছেন, বলেই দেশবাসী আজীবন তাদের স্মরণে রাখবেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও দেশটাকে সুন্দরভাবে গড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।
আজকের অনুষ্ঠানে ডিএনসিসির ২.৩.৪.৫.৬.৭ ও নম্বর ওয়ার্ডের নবগঠিত সমন্বয় কমিটির নেতৃবৃন্দ পরামর্শমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিরপুরের পুরনো কালশী খাল, পেরিশ খাল, বাউনিয়া বাধ খালে আশপাশের আর্বজনা দ্রুত অপসারণে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এছাড়া বেশ কয়টি এলাকায় রাস্তা,গলিপথে হকাররা এখনো রয়েছে। তাদেরকে প্রধান রাস্তা থেকে সরিয়ে নির্ধারিত গলিপথে বসানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচকগন অক্ষেপ করে বলেন, বাসা বাড়ি থেকে ময়লা আর্বজনা সংগ্রহ করে ‘এসটিএস’ পর্যন্ত আনার একটি সিন্ডিকেট নগরবাসীর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছে। কারণ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোননীতিমালা তৈরি করা হয়নি।
# দূরবীন