সর্বশেষঃ
ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলবিপর্যয় হয়েছে। প্রায় ৪৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। অনেকে আবার প্রত্যাশিত ফল পায়নি। যারফলে প্রকাশিত ফলাফর পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের বিপুল সংখ্যাক শিক্ষার্থী আবেদন করেছেন। এবার মাত্র ৭ দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনরায় দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের মধ্যে এটিই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সর্বোচ্চ আবেদন।

আ শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের একজন একাধিক বিষয় এবং পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা দিয়েছেন। এতে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এর আগে ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

তার আগের বছর অর্থাৎ, ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৫ লাখ ৮ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছিল।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, গত ১ নভেম্বর সকাল থেকে পুনর্নিরীক্ষণের আবেদন নিয়েছি। আজ ৭ নভেম্বর এ প্রক্রিয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে। তবে শেষ সময়ে ৩ থেকে ৪ ঘণ্টা আবেদনে কিছুটা ঝামেলা হয়েছে। অনলাইনে ত্রুটির কারণে শেষদিকে শিক্ষার্থীরা আবেদন করতে পারেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে সময় কিছুটা বাড়ানো হতে পারে। সেটি ৩ থেকে ৪ ঘণ্টা বা সর্বোচ্চ ৫ ঘণ্টা সময় বাড়ানো হতে পারে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। বিগত ২২ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন ফল।

এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন অর্থাৎ, ১ নভেম্বর সকাল ৮টা থেকে ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায়। পরে সময় বাড়ানো হলে তা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিরত মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

তিনি গণমাধ্যমকে জানান, আবেদন শেষে রোববার বুয়েটের কাছ থেকে আবেদনের ডাটা সংগ্রহ করা হবে। ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য সংবলিত তালিকা ও বিষয়ওয়ারী তালিকা স্ব স্ব শাখায় পাঠানো হবে। ১২ নভেম্বরের মধ্যে পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে।

১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ শুরু করা হবে। ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের কম্পিউটার সেলে তথ্য পাঠাতে হবে। ২১-২৩ নভেম্বর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের কোড যাচাই করা হবে। ২৪-২৬ নভেম্বর নম্বর পরিবর্তন হওয়া খাতাগুলোর উত্তরপত্র চূড়ান্তভাবে যাচাই করা হবে এবং ২৭ নভেম্বর ফল প্রকাশ করা হবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12