সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

হাইকোর্টে রিট খারিজ, যথা সময়ে ও লেভেল-এ লেভেল পরীক্ষা হবে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। এ আদেশের ফলে আগের নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠি হতে আইনগত কোনো বাধা নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

রিট পিটিশন খারিজ আদেশের ফলে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে গত ২৭ সেপ্টেম্বর রিট আবেদন করা হয়। রিটে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার নীতিমালা প্রণয়নে আবেদন জানানো হয়েছিল।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘এ’ লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবিরের পক্ষে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন এ রিট আবেদনটি দায়ের করেন। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12