সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সড়ক দূর্ঘটনায় মাগুরায় নিহত ৪, আহত ২২

দূরবীণ নিউজ ডেস্ক:
মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় দুটি যাত্রীবাহী পরিবহন ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ২২ জন আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন, চাকলাদার পরিবহনের সুপার ভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছেন নরসিংদী জেলার দত্তপাড়ার ফখরুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

মাগুরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মাগুরা সদরের মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। যশোরগামী চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস এবং অপরদিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের পানিতে উল্টে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা চাকলাদার পরিবহনের বাস থেকে চারটি লাশ উদ্ধার করেছে। আহতরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12