সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের ৩০ করোনাজয়ী পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায় এলেন

দূরবীণ নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা নিশ্চিত ঝুঁকি জেনেও করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে লড়েছেন । এবার ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্তও হয়েছেন তারা, প্রাণও গেছে কয়েকজনের। এবার সহকর্মীদের বাঁচাতে প্লাজমা দিতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন সিএমপির করোনাজয়ী ৩০ পুলিশ সদস্য।

বুধবার (২৬ আগস্ট) সকালে নগরের দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনাজয়ী সিএমপির ৩০ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এ সময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গণমাধ্যমকে বলেন, দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের পাঁচজন সদস্যকে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহীত নানাবিধ উদ্যোগের কার্যক্রম এখনও চলমান। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12