সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর মালিবাগে নকল বাঘাবাড়ী ‘ঘি’ প্রস্তুতকারীকে ১০ লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর র‌্যাবের অভিযানে রাজধানীর রামপুরা থানার মালিবাগ বাজারের সমীর ঘোষ এর তৈরীকৃত ‘ঘি’ বাঘাবাড়ী ‘ঘি’ প্রস্তুতকারী ও লেবেল ব্যবহার করে বিক্রয় করার অপরাধে শনিবার (১১ জুলাই) ১ জনকে ১০ লাখ টাকা জরিমানা। গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন নিউ বাঘাবাড়ী কোম্পানী, সমির ঘোষ এর তৈরীকৃত ‘ঘি’ বাঘাবাড়ী ‘ঘি’ প্রস্তুতকারী ও লেবেল ব্যবহার করে বিক্রয় করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন নিউ বাঘাবাড়ী কোম্পানী বিল্ডিং, মালিবাগ বাজারের অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী সমীর কুমার ঘোষ (৪৫), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে নিরাপদ খাদ্য আইন ২০০৯ এর ৩২ (খ) ৩৩ / ৩৮ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা জরিমানা প্রদান করেন। উল্লেখ্য যে, উক্ত জরিমানার টাকা পরিশোধ করায় আসামীকে খালাস প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12