সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সারাদেশে ১ দিনে করোনা শনাক্ত- ৪,০০৮ জন , মৃত্যু- ৪৩ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় একদিনে বাংলাদেশে ৪ হাজার ৮ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৪৮৯ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৫ জনে। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৮ জন ও নারী ১৫ জন।

বুধবার (১৭ জুন) আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯২২টি আর পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। শনাক্তের হার ২২.৮৭ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ১৮৯ জন। সুস্থতার হার ৩৮.৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বাড়িতে ১৫ জন এবং হাসপাতালে আনার পথে একজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১-২০ একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ ৯ জন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের দুইজন, সিলেট বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের একজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭১৮ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ২৬৮ জনকে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12