সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

চাঁদপুরে ওএমএসের চাল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ ডেস্ক :
চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় সরকারি আইন ভঙ্গ করে ওএমএসের চাল অবৈধভাবে বিক্রির অপরাধে দুই ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে এবং এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে।
সোমবার (৮ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

ওএমএসের চাল সরকারি নিয়ম বর্হিভুতভাবে বিক্রি করার দায়ে ডিলার জাহাঙ্গীর সরকার ও মাসুদ পাটোয়ারীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের উভয়ের ডিলারশিপও বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে নবীর হোসেনের ফার্নিচারের দোকান থেকে ৬ বস্থা চাল ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়। ওএমএসের ডিলারদের কাছ থেকে চাল এনে নবীর হোসেন নামের কাঠ ব্যবসায়ী সেই চাল বিক্রি করছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12