সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে ৮২ লাখ টাকা ছিনতাই

দূরবীণ নিউজ ডেস্ক :
ছিনতাইকারীরা গুলি করে ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় । রোববার (৭ জুন) দুপুরে ছিনতাইকারীরা কয়েকটি গুলি করে ৮২ লাখ ১২ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

ওই টাকা একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের বেতনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গুলিবিদ্ধ কর্মকর্তা হলেন রাজীব চন্দ্র মজুমদার। তিনি ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার মার্চেন্ডাইজার।

এদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ওই টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।
ওই কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। শ্রমিকদের গত মে মাসের বেতন পরিশোধের জন্য কারখানা সাতজন কর্মকর্তা একটি মাইক্রোবাস নিয়ে ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখায় যান।

সেখান থেকে ৮২ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে ওই গাড়িতে করে কারখানায় ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া একটি নির্মাণাধীন ওভারপাসের পাশে তিনটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাঁদের মাইক্রোবাসটি গতিরোধ করে।

পরে কয়েকটি গুলি করে আতঙ্ক সৃষ্টি করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগটি লুট করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের গুলিতে কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার গলার পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

কারখানার মহাব্যবস্থাপক ইফতেখার মাহবুব বলেন, ‘তাঁদের কারখানায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মে মাসের বেতন দেওয়ার কথা ছিল রোববার। বেতনের টাকা ব্যাংক থেকে তুলে ফেরার পথে ছিনতাইকারীরা ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।’ # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12