সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

করোনায় একাত্তর টিভির সাংবাদিক সকালে সন্তান জন্ম বিকেলে মারা গেলেন

দূরবীণ নিউজ ডেস্ক:
করোনায় আক্রান্ত বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেল একাত্তর টিভির সাংবাদিক রিফাত সুলতানা সকালে এক কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু বিকেলেই মৃত্যুরকোলে ঢলে পড়েন সাংবাদিক রিফাত সুলতানা।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে বিকেলেই মারা গেলেন সাংবাদিক রিফাত সুলতানা । রেখে গেলেন ৬ বছরের দুই জমজ ছেলে ও সদ্যজাত কন্যা সন্তানকে। তার স্বামী নাজমুল একাত্তর টিভিতে কর্মরত।

সদা হাসিমুখ রিফাত সুলতানার আকস্মিক এই মৃত্যুতে সহকর্মীরা শোকাহত। রিফাত সুলতানা ছিলেন একাত্তর টিভির প্রযোজক।

তার সহকর্মী আরিফ জানান, সন্তানসম্ভবা রিফাত সুলতানা সপ্তাহখানেক আগে করোনা পজিটিভ হন। শারীরিক জটিলতা থাকায় আগেভাগে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। রাজধানীর ইমপালস্ হাসপাতালে শুক্রবার, ১৬ এপ্রিল কন্যা সন্তান জন্ম দেন তিনি। সেই আনন্দের খবর শুনতে না শুনতেই বিকেলে শুনি রিফাত আর নেই!

রিফাতের এই মৃত্যুতে ফেসবুকে তার সতীর্থ-সহকর্মীরা কষ্টে কাতর। দেশের সিনিয়র সাংবাদিক এবং জিটিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘খুবই দুঃখজনক. তুমি আমাদের দলের কী বিশাল অংশই না ছিলে।. আর এখন তুমি চলে গেলে!’

রিফাত ফেসবুকে তার সর্বশেষ পোস্ট দিয়েছিলেন ২ মার্চ। চায়ের কাপে চুমুক দেওয়া হাসিমুখের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি কোনো ক্যাপশন ছাড়া। আর ১৩ জানুয়ারি বাগানে দাঁড়িয়ে ফেইরি লাইট হাতে পোস্ট করা ছবির ওপরে লিখেছিলেন, ‘অস্বীকার করার উপায় নেই দুনিয়ায় শয়তান আছে, কিন্তু আলো সবসময় অন্ধকারকে জয় করতে জানে!’
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12