সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

৩২ সোনার বারসহ গ্রেফতার হুসাইনের জামিন স্থগিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
৩২টি সোনার বারসহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে গ্রেফতার ইমাম হুসাইনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) ইমামকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২২ অক্টোবর মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বি কে নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ইমাম হুসাইনকে গ্রেফতার করা হয়। ইমাম হুসাইন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।
তার বিরুদ্ধে মামলাটি করেন নায়েব সুবেদার মো. মাহবুব হোসেন। মামলায় বলা হয়, ২২ অক্টোবর টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা থেকে মোটরসাইকেলে সোনার বার ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে ইমাম হুসাইনকে তল্লাশি করে ৩২টি সোনার বার পাওয়া যায়। তিন কেজি ৭১৯ গ্রাম ওজনের সোনার বারগুলোর মূল্য প্রায় দুই কোটি ৬৪ লাখ টাকা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12